হাসপাতালে বিদ্যা বালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্ধার্থ রায় কাপুর ও বিদ্যা বালান
সিদ্ধার্থ রায় কাপুর ও বিদ্যা বালান

হঠাৎ অসুস্থ হয়ে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা ধারণা করছেন, বিদ্যার একটি কিডনিতে পাথর হয়েছে।
ইংরেজি নববর্ষের পাশাপাশি ১ জানুয়ারি বিদ্যার ৩৭ তম জন্মদিনও। বছরের প্রথম দিন ও বিদ্যার জন্মদিন উদ্‌যাপনের জন্য বিদ্যা ও তাঁর স্বামী প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর বিদেশ যাচ্ছিলেন। ভারতের মুম্বাই থেকে তাঁরা প্রথমে আবুধাবিতে গিয়েছিলেন। কথা ছিল, সেখান থেকে আরেকটি ফ্লাইটে অপ্রকাশিত গন্তব্যের দিকে যাত্রা করবেন। যাত্রার জন্য বিমানে উঠেছিলেনও এই দম্পতি। কিন্তু কিছুক্ষণ পর, বিমান যখন ওড়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই বিদ্যা খুব ব্যথা অনুভব করতে থাকেন।
ব্যথার মাত্রা এতটাই প্রচণ্ড ছিল, কর্তব্যরত চিকিৎসাকর্মীরা এসে বিদ্যাকে বিমান থেকে নামায়। এরপর তাঁকে বিমানবন্দরের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এ সময় বিদ্যার শরীরের তাপমাত্রা খুব বেড়ে যায়।
তাপমাত্রা কমার পর অবস্থার কিছুটা উন্নতি হলে আরেকটি ফ্লাইটে তাঁরা মুম্বাই ফিরে আসেন। এরপর বিদ্যাকে মুম্বাইয়ের খর হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ধারণা করা হচ্ছে, বিদ্যার একটি কিডনিতে পাথর হতে পারে। এখন তাঁর চিকিৎসা চলছে। আশা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি আবার বিদ্যাকে শুটিং করতে দেখা যাবে। দ্য টাইমস অব ইন্ডিয়া।