হাসপাতালে ভর্তি হতে হলো বলিউড তারকা বিপাশা বসুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপাশা বসু
বিপাশা বসু

‘অসুস্থতা খুব খারাপ। আর বেশি দিন অসুস্থ থাকা আরও খারাপ। যথেষ্ট হয়েছে।’ গত শুক্রবার ইনস্টাগ্রামে নিজের একটা সেলফি পোস্ট করে লিখেছেন বিপাশা বসু। এবার জানা গেছে, বলিউডের এই তারকাকে মুম্বাইয়ের হিন্দুজা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, তিনি শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় ভুগছেন।

বিপাশা বসুর পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ। গত কয়েক সপ্তাহ মুম্বাইয়ের হিন্দুজা হেলথ কেয়ার হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। ওই সময় তিনি বাসায় ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিপাশা বসু প্রায়ই হাসপাতালে যান। সম্প্রতি শোনা যায়, তিনি গর্ভবতী হয়েছেন। এদিকে গত ৭ জানুয়ারি ছিল বিপাশা বসুর জন্মদিন। সেদিন মুম্বাইয়ের পিঙ্কভিলা থেকে বেরিয়ে তারকা দম্পতি বিপাশা বসু ও করণ সিং গ্রোভার যখন গাড়িতে উঠছিলেন, তখন বিপাশাকে বেশ ঢিলেঢালা পোশাকে দেখা যায়। গাড়িতে বসার সময় পেট ঢাকতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। অনেকেই ধারণা করেন, জন্মদিনে স্বামীর কাছ থেকে ‘দারুণ’ উপহার পেয়েছেন তিনি। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ছবি ছড়িয়ে পড়ে। ওই ছবি দিয়ে তাঁর গর্ভবতী হওয়ার অবস্থা তুলে ধরা হয়। তবে এগুলোকে গুজব বলে উড়িয়ে দেন বিপাশা বসু।

এর আগে আরেকটি সাক্ষাৎকারে বিপাশা বলেছিলেন, ‘আমাদের দুজনেরই বাচ্চা খুব পছন্দ। কিন্তু এখন আমাদের দুজনেরই নিজস্ব সময়ের খুব প্রয়োজন। এখনই তিনজন হতে চাই না। বিয়ের দুই বছরের আগে তা ভাবতে চাই না।’

কিন্তু ওই সাক্ষাৎকারের সময় বিপাশা ভুলেই গিয়েছিলেন, এরই মধ্যে তাঁদের বিয়ের দুই বছর পূর্ণ হয়েছে। কারণ তাঁদের বিয়ে হয়েছিল ২০১৬ সালের ৩০ এপ্রিল।