হাস্যকর হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ামি গৌতম
ইয়ামি গৌতম

কৌতুক অভিনয়শিল্পী হিসেবে সুনাম তাঁর নেই। অথচ শুটিং সেটে সবাইকে হাসান ইয়ামি গৌতম। কীভাবে? বদলাপুর ছবির নায়িকা হাসতে শুরু করলে নাকি থামতেই পারেন না। টানা দু-তিন মিনিট ‘হি হি হা হা’ চলতেই থাকে। ইয়ামির হাসি এতটাই হাস্যকর (কিংবা ছোঁয়াচে), আশপাশের লোকজন তাঁর সঙ্গে যোগ না দিয়ে পারেন না।
‘বন্ধুরা আর আমার বাবা প্রায়ই হাসি নিয়ে খ্যাপায়, কারণ আমার হাসির শব্দ একটু অন্য রকম। কাছের মানুষের সঙ্গে আমি সত্যিই প্রাণ খুলে হাসি। মাঝেমধ্যে হাসি থামানোটা কষ্টকর হয়ে যায়।’ হাসতে হাসতেই জানিয়েছেন ইয়ামি গৌতম। এখন আপাতত সানাম রে ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন এই বলিউড সুন্দরী। বলিউড লাইফ।