হিন্দিতে সেরা সুশান্তের ছিছোড়ে

গতকাল সোমবার সকালে দিল্লির বিজ্ঞান ভবনে দেওয়া হলো ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সারা দেশ থেকে ছায়াছবির জগতের তামাম ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রাপ্রকদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। একই অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্র আঙিনার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তকে ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হয়।

সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে সুশান্ত সিং রাজপুত অভিনীত ছিছোড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় সেতুপতি
ছবি: ইনস্টাগ্রাম

সেরা সহ-অভিনেতা ও অভিনেত্রী
তামিল ছবি সুপার ডিলাক্স-এর জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন দক্ষিণি তারকা বিজয় সেতুপতি। থিয়াগারাজন কুমারারাজা পরিচালিত এই ছবিতে দক্ষিণি এই অভিনেতাকে শিল্পা নামের এক হিজড়া নারীর চরিত্রে দেখা গেছে।
বলিউডের দাপুটে অভিনেত্রী পল্লবী যোশি দ্য তাশখন্ত ফাইলস ছবিতে অভিনয় করে সেরা সহ-অভিনেত্রী হয়েছেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ছবিটি নির্মাণ করেছেন বিবেক অগ্নিহোত্রী। সেরা চিত্রনাট্যকার হিসেবে এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

সেরা শিশু অভিনেতা
দক্ষিণের শিশু অভিনেতা নাগা বিশাল সেরা শিশু অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে। তামিল কমেডি ছবি কেডির জন্য এই পুরস্কার পেয়েছে সে। মধুমিতা পরিচালিত এই ছবির গল্প ৮০ বছরের বৃদ্ধ আর আট বছরের এক অনাথ শিশুকে ঘিরে। ‘কুট্টি’র চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছিল নাগা বিশাল।

কেশরি ছবিতে গান গেয়ে সেরা নেপথ্য গায়ক হিসেবে বি প্রাক পুরস্কৃত হয়েছেন

সেরা নেপথ্য গায়ক ও গায়িকা
অক্ষয় কুমার অভিনীত কেশরি ছবিতে গান গেয়ে সেরা নেপথ্য গায়ক হিসেবে বি প্রাক পুরস্কৃত হয়েছেন। অনুরাগ সিং পরিচালিত এই ছবির ‘তেরি মিট্টি’ গানটি গেয়ে এই খেতাব পেয়েছেন তিনি। কেশরি ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে আছেন বলিউড নায়িকা পরিণীতি চোপড়া।

সেরা নেপথ্য গায়িকা হয়েছেন সাভানি রবীন্দ্র। মারাঠি ছবি বারদোর ‘রান পেটালা’ গানটি গেয়ে তিনি সেরা গায়িকা নির্বাচিত হয়েছেন।

সুশান্ত সিং রাজপুত
ইনস্টাগ্রাম

সেরা হিন্দি ছবি
সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে সুশান্ত সিং রাজপুত অভিনীত ছিছোড়ে। নীতীশ তিওয়ারি পরিচালিত ছবিটি দারুণভাবে প্রশংসিত হয়েছিল। সুশান্তের নায়িকা হিসেবে ছিছোড়ে ছবিতে দেখা গেছে শ্রদ্ধা কাপুরকে।