হিসাবি আলিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়া ভাটের ব্যক্তিগত ল্যাপটপে একাধিক এক্সএল ফাইল দেখলে চমকাবেন না। কিংবা আড্ডার ফাঁকে তাঁকে ক্যালকুলেটরে টেপাটিপি করতে দেখলেও যেন অবাক না হন। আলিয়া কিন্তু পরিচিতজনদের কাছে ভীষণ হিসাবি মেয়ে হিসেবেই পরিচিত। শুধু নিজের হিসাব নয়, তাঁর অভিনীত ছবিগুলো কোনটা কত আয় করছে, সেই হিসাবও আলিয়ার নখদর্পণে।
মহেশ ভাট-তনয়া বলেছেন, এই হিসাব করাটা তাঁর বাবার কাছ থেকেই শেখা। বাবা প্রতি সোমবার নিয়ম করেই খোঁজ নেন কোন ছবি বক্স অফিসে কত আয় করল। টিএনএন।