হৃতিকের জুটি হচ্ছেন দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন
হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন

একজন ‘সুপারহিরো’ আর অন্যজন এই মুহূর্তে বলিউডের সবচেয়ে সফল অভিনেত্রীর তালিকা শীর্ষে থাকা তারকা। হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোন। যদি কোনো ছবিতে এ দুজন জুটি হন; সে ছবি নিশ্চিত বক্স অফিস সাফল্য পাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে-একসঙ্গে এখন পর্যন্ত বলিউডের কোনো ছবিতেই জুটি হননি তাঁরা।
যা হোক, এবার সাজিদ নাদিয়াদওয়ালার নতুন ছবিতে সম্ভবত জুটি হতে যাচ্ছেন এই দুই তারকা অভিনয়শিল্পী।
এই দুই তারকাকে জুটি হিসেবে নিয়ে নতুন একটি ছবি বানাতে চাইছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এর আগে সাইফ-ক্যাটরিনাকে নিয়ে ‘ফ্যান্টম’ ছবিটি বানিয়েছিলেন সাজিদ। আর এবারে হৃতিক রোশনকে নিয়ে নতুন ছবি বানানোর বিষয়টি ভেবে হৃতিকের জুটি হিসেবে সবার আগে ভেবেছেন দীপিকা পাড়ুকোনের কথা।
বরাবরই দীপিকার ভক্ত সাজিদ। এর আগেও বহুবারই দীপিকাকে নিয়ে কাজ করার কথা ভেবেছেন তিনি। কিন্তু যাকে বলে ব্যাটে বলে তা আর হয়ে ওঠেনি। আর তাই এবারের নতুন ছবিতে দীপিকাকে নেওয়ার বিষয়টি নিয়ে তিনি বেশ উঠেপড়েই লেগেছেন। হৃতিকের বিপরীতে দীপিকাই তাঁর প্রথম পছন্দ।
কাজেই এখন কেবল দীপিকার সম্মতির অপেক্ষা। এ অভিনেত্রীর সম্মতি পেলেই বাকি সবকিছু দ্রুত চূড়ান্ত করবেন বলিউডের এই নির্মাতা। টাইমস অব ইন্ডিয়া।