হৃতিকের প্রিয় সহশিল্পী পূজা হেগড়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূজা হেগড়ে ও হৃতিক রোশন
পূজা হেগড়ে ও হৃতিক রোশন

অ্যাশ, ক্যাট, লোলো, বেবো, প্রীতি, রানি, প্রিয়াঙ্কা—কে অভিনয় করেননি তাঁর সঙ্গে? সবার সঙ্গে জুটি বেঁধে রুপালি পর্দায় অভিনয় করেছেন। তবে এঁদের কাউকেই ১ নম্বরে রাখলেন না হৃতিক। তাঁর পছন্দের সহশিল্পী হিসেবে এক নবাগতের নাম বললেন কৃশ তারকা!
একটি অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে মতবিনিময়কালে হৃতিক বলেন, ‘আমি মনে করি, পূজা হেগড়ে এ পর্যন্ত আমার সেরা সহশিল্পী।’
হৃতিক এর আগে বলিউডের এক ঝাঁক জনপ্রিয় নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। তাঁদের মধ্যে আছেন কারিশমা কাপুর (লোলো), ঐশ্বরিয়া রায় (অ্যাশ), রানি মুখার্জি, প্রীতি জিনতা, কারিনা কাপুর (বেবো), প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ (ক্যাট) ও কঙ্গনা রনৌত।
হিন্দি ছবিতে মাত্রই আসা পূজা বলেন, ‘আমি খুবই গর্বিত এবং কৃতজ্ঞ যে এ রকম একটি চলচ্চিত্রে একজন গুণী অভিনেতার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমি মনে করি, “মহেঞ্জোদারো” হবে তাঁর সেরা অভিনয়ের একটি ছবি। আমি সম্মানিত বোধ করছি আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কাজ করেও। তিনি আমার স্বপ্নের পরিচালকদের একজন।’ হিন্দুস্তান টাইমস।