হৃতিকের 'রসিক' চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক
হৃতিক

নাঙা-আদুল গায়ে হাজির হয়েছিলেন। শুধু ‘জায়গামতো’ একটা রেডিও ধরে রাখা। রেডিওটাই আড়াল করে রাখছে লজ্জা। পিকের পোস্টারে আমির খান এভাবে হাজির হওয়াতেই সে কী শোরগোল। পরে পোস্টারটা পর্যন্ত বদলাতে হয়েছে। এখন এমন যদি হয়, পোস্টারের সবকিছুই আগের মতো ঠিক থাকল, শুধু সেই রেডিওটি নেই!
ব্যাং ব্যাং ছবির প্রচারণায় অভিনেতা হৃতিক রোশন ব্যাংব্যাংডেয়ার নামে বলিউড সতীর্থদের একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। এবার আমিরকে তিনি এমনই একটা চ্যালেঞ্জ দিলেন। হৃতিক লিখেছেন, ‘এটা জনগণের দাবি! আজকের ব্যাংব্যাংডেয়ার দ্য পিকে আমির খানের উদ্দেশে। তোমার চ্যালেঞ্জটা হলো, রেডিওটা ওখান থেকে নামিয়ে ফেলো!’
বেশ রসিক চ্যালেঞ্জ। তবে আমির পিছপা হওয়ার লোক নন। তিনি পাল্টা টুইট করেন, ‘তোমার চ্যালেঞ্জটা নিলাম, হৃতিক। তবে এর পরিণতি যা হবে, তার জন্য তুমিই দায়ী থাকবে।’ এরপর আমির একটা ভিডিও আপলোড করেন। সেখানে সত্যি সত্যিই তিনি রেডিওটা সরিয়ে ফেলেছেন। তবে ভাগ্য ভালো, এই আমিরের পরনে পোশাক ছিল! টাইমস অব ইন্ডিয়া।