হৃত্বিকের লিগামেন্ট ছিঁড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারাত্মকভাবে জখম হয়েছেন বলিউডের সুপার হিরো হৃত্বিক রোশন। নতুন ছবি ‘মহেনজোদারো’র একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় এ দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর এক টুইটে এই অভিনেতা লিখেছেন, ‘আজ মজার একটা দূর্ঘটনায় লিগামেন্ট ছিঁড়ে গেছে। ভাবছি, সুস্থ হয়ে ওঠা পর্যন্ত আগামী কয়েকটা সপ্তাহ সময় কীভাবে কাটাব।’
হৃত্বিককে অন্তত দু’সপ্তাহ পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এর আগে ‘মহেনজোদারো’ ছবির পরিচালক আশুতোষ গোয়াড়িকর জানিয়েছিলেন, ছবিটির জন্য হৃত্বিক অতিরিক্ত পরিশ্রম করছেন। গত বছরই তিনি বলেছিলেন, ‘হৃত্বিকের শারিরীক পরিশ্রমটা একটু বেশি হয়ে যাচ্ছে।’
সিন্ধু সভ্যতার একটি মহাকাব্যিক প্রেমের গল্প নিয়ে সিনেমা ‘মহেনজোদারো’। এই ছবিতে হৃত্বিকের নায়িকা হিসেবে বলিউডে অভিষিক্ত হতে যাচ্ছেন পুজা হেজ। ইন্ডিয়ান এক্সপ্রেস