হৃত্বিকের সাফল্যের কারণ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃত্বিক রোশন
হৃত্বিক রোশন

প্রথম ছবিতেই সফল হয়ে সেই সফলতা খুব কম তারকাই ধরে রাখতে পারেন। হৃত্বিকের নামও সেই কমের তালিকায়। যখন যা করেন মন দিয়ে করেন। কাজের প্রতি নিষ্ঠা আর কঠোর পরিশ্রমই তাঁকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। সম্প্রতি নিজে সফল হওয়ার রহস্য প্রকাশ করেছেন এই তারকা।

হৃত্বিক বলেছেন, ‘যখন আনন্দ-ফূর্তি করার কথা তখন আমি জমিয়ে আনন্দ করি। কাজের সময় আমি কাজটাই খুব ভালোভাবে করি। আর ঘুমের সময় আমি আরাম করে ঘুমাই।’

সব কাজে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন এই অভিনেতা। পুরস্কারের ঝুলিতে তাই জমেছে অনেক সম্মানজনক পুরস্কার। আর দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা আছেই। এনডিটিভি।