হ্যাকারের কবলে মোনালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোনালি ঠাকুর
মোনালি ঠাকুর

এবার হ্যাকারের কবলে পড়লেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা মোনালি ঠাকুর। এর আগে বলিউডের একাধিক ব্যক্তিত্ব, অমিতাভ বচ্চন, হৃতিক রোশন, কারিনা কাপুর, শাহিদ কাপুর হ্যাকিংয়ের শিকার হয়েছেন। এবারের শিকার সংগীত জগতের খ্যাতিমান এই শিল্পী। মোনালি টুইটে বলেন, ‘আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তাই আমি সেখানে কিছু পোস্ট করছি না।’
‘মোহ মোহ কে ধাগে’খ্যাত গায়িকাকে এ বিষয়ে ফোন করে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ধন্যবাদ, ফোন করার জন্য। আমি এখন সুইজারল্যান্ডে। গত সোমবার আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম—দুটো অ্যাকাউন্টই হ্যাকিং করা হয়েছে।’ কোনো আইনি সাহায্য নিচ্ছেন কি না? জানতে চাইলে মোনালি বলেন, ‘না, এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নিইনি। মুম্বাই ফিরে এ ব্যাপারে যা করার তা-ই করব।’