১০ কোটি রুপিকে 'না'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের নারী অভিনয়শিল্পীরা প্রায়ই অভিযোগ করেন, পুরুষ অভিনয়শিল্পীদের তুলনায় তাঁদের পারিশ্রমিক দেওয়া হয় কম। প্রিয়াঙ্কা চোপড়া অবশ্য এই বৈষম্যকে পেছনে ফেলে এসেছেন। প্রথম সারির তারকা হিসেবেই পারিশ্রমিক বুঝে নেন পি সি।
কাজের ক্ষেত্রে যে তিনি ষোলো আনা ‘প্রফেশনাল’, সে প্রমাণ পাওয়া গেল আবারও। সম্প্রতি কয়েকটি রিয়েলিটি শোতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ম্যারি কম তারকা। যেখানে একটি অনুষ্ঠানের নির্মাতারা ১০ কোটি রুপি পারিশ্রমিক দিতে প্রস্তুত ছিল, অন্যদের টাকার অঙ্কটাও প্রায় কাছাকাছি। তবু প্রিয়াঙ্কা প্রস্তাব গ্রহণ করেননি। কারণ, ২০১৫ সালে তাঁর ক্যালেন্ডারে বেকার দিন নেই বললেই চলে। বেশ কয়েকটি চলচ্চিত্র আর চলচ্চিত্রের প্রচারণার কাজে চুক্তিবদ্ধ হয়ে আছেন প্রিয়াঙ্কা। এই চুক্তিতে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ডেইলিভাস্কর।