১০০ কোটির চাপ

বলিউডে এখন চলছে ‘ক্রোড়পতি’ হুজুগ। না, কেবিসির কথা বলা হচ্ছে না। বলিউডের একের পর এক ছবি ১০০ কোটি রুপি আয় করে নাম লেখাচ্ছে অভিজাত ক্লাবে। চলছে আয়ের রেকর্ড ভাঙাভাঙির খেলা। কিন্তু এই খেলায় নাম লেখাতে ইচ্ছুক নন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর নতুন ছবি ম্যারি কম আর দশটা বিনোদনের মসলায় ভরপুর ছবির মতো নয়। এই ছবির দর্শকসংখ্যাও হয়তো সে রকম হবে না। আর তাই ছবিটা যতই আয় করুক, এরই মধ্যে চারপাশ থেকে যেভাবে ভালোবাসা আর প্রশংসা পাচ্ছেন, তাতেই ম্যারি কমকে কম নয়, অনেক বেশি সাফল্যের নম্বর দিচ্ছেন প্রিয়াঙ্কা।
মনিপুরের দুই ‘লৌহমানবী’ ও এক সিনেমা
ছবিটা ১০০ কোটি রুপি আয় করতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে তাই বলেছেন, ‘প্লিজ! দয়া করে আমাদের ওপর এমন চাপ চাপিয়ে দেবেন না। আমাদের ছবিটা ছোট্ট একটা ছবি। বড় বড় খেলুড়ের সঙ্গে আমাদের তুলনা করবেন না।’ টিএনএন।
পেশি গঠনে ব্যস্ত প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কার অজানা আট