১০০ কোটির ক্লাবে ধোনির বায়োপিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরির পোস্টার
এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরির পোস্টার

এত দিন তো ক্রিকেট মাঠেই কেবল সেঞ্চুরি করেছেন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। এবার বলিউডের ময়দানে ১০০ কোটির ক্লাবে ঢুকল তাঁকে নিয়ে নির্মিত ছবি।


ধোনির জীবন নিয়ে তৈরি ছবি ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সম্প্রতি ১১২ কোটি ৭০ লাখ রুপি আয় করেছে। গত সোমবার এই ছবির আয় ছিল ৩ কোটি ৪০ লাখ রুপি।


ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ফক্স স্টার স্টুডিওর প্রধান নির্বাহী কর্মকর্তা এই খবর নিশ্চিত করেন। তিনি আরও জানান, বলিউডে নির্মিত বায়োপিকের মধ্যে এখন পর্যন্ত এই ছবির আয়ই সবচেয়ে বেশি।


এই ছবিতে ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। তবে মজার বিষয় হলো, এই সিনেমায় অভিনয় না করেও ৪৫ কোটি রুপি নিয়েছেন ধোনি। এই ছবি মাধ্যমে তিনি নিজের ব্যক্তিগত জীবনের অনেক গল্প ভাগাভাগি করেছেন। আর অংশ নিয়েছেন ছবির প্রচারে। আইএএনএস।