১৬ বছরে প্রথম শাড়ি!

ল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে সুস্মিতা সেন
ল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে সুস্মিতা সেন

ভারতীয় নারীর বেশে র‍্যাম্পে আসেন সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। তাঁর পরনে ছিল দক্ষিণের কাঞ্জিভরম শাড়ি। কিন্তু ছিল না কোনো গয়না। তার কোনো প্রয়োজনও ছিল না। কারণ নকশাকার সুনীতা শংকরের জমকালো শাড়ি আর সুস্মিতার অপার সৌন্দর্যই ছিল যথেষ্ট। তবে সাবেকি সাজে শাড়ি পরেননি তিনি, পরেছেন নতুনভাবে।

সুস্মিতা সাংবাদিকদের বলেন, ‘শাড়ি যেকোনো মেয়ের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি। আর সুনীতার নকশা করা কাঞ্জিভরম শাড়ির সঙ্গে অলংকারের কোনো প্রয়োজন ছিল না। এমনকি আমি পায়ে জুতা পরতেও রাজি ছিলাম না।’

ল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে সুস্মিতা সেন
ল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে সুস্মিতা সেন

সুস্মিতা, প্রথম কবে শাড়ি পরেছেন? প্রথম আলোর এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬ বছর বয়সে একটা পোর্টফোলিও করতে গিয়ে প্রথম শাড়ি পরি। সেটা ছিল মায়ের, কালো রঙের সিল্কের শাড়ি। নামী ফটোগ্রাফার হরবংশ মোদি আমার প্রথম পোর্টফোলিও বানিয়েছিলেন। তিনি অবাক হয়ে জানতে চেয়েছিলেন, ১৬ বছর বয়সে প্রথম পোর্টফোলিও শাড়ি পরে! জবাবে মা তাঁকে বলেছিলেন, ওর বাবা শাড়ি পরার অনুমতি দিয়েছেন।

প্রখ্যাত নকশাদার সুনীতা শংকরের সম্ভারে ছিল দক্ষিণের জমকালো অথচ হালকা শাড়ি। তাঁর অভিনব প্রদর্শনী উৎসবে অন্য মাত্রা যোগ করে।

ল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে সুস্মিতা সেন
ল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে সুস্মিতা সেন

ল্যাকমে ফ্যাশন উইকে বৃহস্পতিবার র‍্যাম্পে বলিউডের তারকাদের মধ্যে দিয়া মির্জা, সুস্মিতা সেন আর রসিকা দুগলকে দেখা যায়। এদিন র‍্যাম্পে উঠে আসে ভারতের গ্রামের শিল্পকথা। ফ্যাশন উৎসবে তা যেন আধুনিকতা আর মাটির গন্ধ মিলেমিশে এক হয়ে যায়।