১৮ বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান

‘আতি কা খান্ডালা’ গানটির কথা মনে আছে? ১৯৯৮ সালে মুক্তি পাওয়া গুলাম ছবিতে ছিল গানটি। ছবিটিতে অভিনয় করেছিলেন আমির খান ও রানী মুখার্জি। দারুণ জনপ্রিয়তা পাওয়া ওই গানটি গেয়েছিলেন ছবির নায়ক নিজেই। সেটিই ছিল চলচ্চিত্রের জন্য গাওয়া আমিরের প্রথম গান। প্রায় ১৮ বছর পর আবারও সিনেমার জন্য গাইলেন তিনি। দঙ্গল ছবিতে থাকবে আমিরের গাওয়া নতুন গান ‘ধাক্কাড়’।

যদিও নতুন ওই গানটির মূল গায়ক র্যাপার রাফতার। তবে আমিরের কণ্ঠেও থাকবে একটি সংস্করণ। সেটির জন্য তৈরি হবে একটি ভিডিও, যেটি প্রকাশ করা হবে ১৮ ডিসেম্বর লাক্স গোল্ডেন রোজ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আসরে। সেই অনুষ্ঠান উপস্থাপনা করবেন বলিউডের কিং খান শাহরুখ ও অভিনেতা অর্জুন কাপুর। আর আমিরের গানের ভিডিওটি প্রকাশিত হবে নির্মাতা করণ জোহরের হাতে।

ধাক্কাড় গানের ভিডিও প্রকাশেই শেষ নয়। ওই অনুষ্ঠানে দঙ্গল-এর দুই সহশিল্পী ফাতিমা সানাহ শেখ ও সানিয়া মালহোত্রাকে পরিচয় করিয়ে দেবেন আমির। আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। দঙ্গল মুক্তি পাবে ২৩ ডিসেম্বর। পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। আইএএনএস।