৩৩ বছর পর কলকাতায় অমিতাভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিকু ছবিতে অমিতাভ বচ্চন
পিকু ছবিতে অমিতাভ বচ্চন

৩৩ বছর আগে ইয়ারানা ছবির শুটিং করতে কলকাতায় এসেছিলেন অমিতাভ বচ্চন। এত বছর পর আবারও কলকাতায় চলচ্চিত্রের শুটিং করছেন তিনি। ছবির নাম পিকু। পরিচালক সুজিত সরকার। গতকাল রোববার কলকাতার রাস্তায় ট্রামে শুটিং করেছেন অমিতাভ। নির্মাতা সূত্রে জানা গেছে, অমিতাভ কলকাতায় পিকু ছবির শুটিং করবেন নোনাপুকুর ট্রাম ডিপো, হাওড়া ব্রিজ, টেলিফোন ভবন, সেন্ট জোন্স চার্চ এলাকায়। এরই মধ্যে নোনাপুকুর ট্রাম ডিপোসহ শুটিং এলাকাগুলো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
পিকু ছবিতে অমিতাভের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। বাবা আর মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি হচ্ছে পিকু ছবিটি।
এরই মধ্যে দিল্লি, গুজরাট­ ও মুম্বাইয়ে পিকু ছবির শুটিং হয়েছে। আগামী বছরের ৩০ এপ্রিল ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা।