৪ কোটিতে জ্যাকুলিনের নাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকুলিন ফার্নান্দেজ
জ্যাকুলিন ফার্নান্দেজ

অভিনয়ের পাশাপাশি বলিউড তারকাদের রোজগারের অনেক বড় একটা অংশই আসে বড় বড় ধনকুবেরের বিয়েতে নেচে। হালের দীপিকা-ক্যাটরিনা থেকে শুরু করে হলিউডের জেনিফার লোপেজ-ম্যাডোনাও পকেটভরা সম্মানী পেলেই যেকোনো বিয়ে বাড়িতে নিজেদের দলবল নিয়ে হাজির হয়ে যান। এবার সেই দলে যুক্ত হলো আরও একটি নাম, জ্যাকুলিন ফার্নান্দেজ। কিক আর রয় ছবির পর থেকে জ্যাকুলিনের দর আর কদর দুই একটু বেড়ে গেছে। সম্প্রতি এমনটাই জানালেন জ্যাকুলিনের এক কাছের বন্ধু। বিয়েবাড়িতে ৫ থেকে ১০ মিনিটের পরিবেশনার জন্য জ্যাকুলিন নেন ৪ কোটি রুপি। অবশ্য যাতায়াত ও থাকা-খাওয়ার ব্যবস্থা এ সম্মানীর বাইরে। তা ছাড়া জ্যাকুলিনের জন্য বিশেষ মঞ্চ তৈরি আর আনুষঙ্গিক নানা বিষয় মিলিয়ে ব্যাটেবলে মিলে গেলেই এ অভিনেত্রী যে কারও বিয়ে উৎসবকে করে দিতে পারেন রঙিন। তবে এর জন্য ন্যূনতম চার কোটি রুপি কিন্তু লাগবেই! বলিউড লাইফ