৭০ কোটি টাকায় বাংলো কিনলেন অজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজল ও অজয় দেবগন

করোনাকালের মধ্যেই বিটাউন তারকারা একের পর এক নতুন সম্পত্তি কিনছেন। সম্প্রতি বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চনের নতুন ফ্ল্যাট কেনার খবর উঠে এসেছিল। এবার খবর বিটাউনের ‘সিংঘম’ অজয় দেবগন এক বিলাসবহুল বাংলোর মালিক হয়েছেন।
বলিউডে জোর খবর, অজয় দেবগন জুহু এলাকায় এক নতুন বাংলো কিনেছেন। এই অভিজাত বাংলোটি কিনতে অজয়ের পকেট থেকে গেছে ৬০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৭০ কোটি টাকা। জুহুতে তাঁর দ্বিতীয় বাংলো এটি।

অজয় দেবগন

জানা গেছে, অজয় ও তাঁর স্ত্রী অভিনেত্রী কাজলের নতুন বাংলোটি ৫ হাজার ৩১০ স্কয়ারফিট এলাকাজুড়ে।

অজয়-কাজল তাঁদের পুরোনো বাংলোর কাছে এই নতুন বাংলোটি কিনেছেন। বলিউডের এই দম্পতি এখন জুহুর কপোলে কো-অপারেটিভ হাউজিং সোসাইটির মধ্যে অবস্থিত ‘শক্তি’ বাংলোতে থাকেন। অজয় যে এলাকায় নতুন বাংলোটি কিনেছেন, তার আশপাশেই অমিতাভ বচ্চন, হৃতিক রোশন, অক্ষয় কুমার, ধর্মেন্দ্রর ঠিকানা।

নিজের জেটের সামনে অজয় দেবগন আর তাঁর সহশিল্পী সায়েশা সাইগল

এক বছর ধরে অজয় আর কাজল নতুন এক বাসা কেনার পরিকল্পনা করছিলেন। গত বছর ডিসেম্বর নাগাদ নাকি অজয় এই নতুন সম্পত্তিটি চূড়ান্ত করেন। রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত কিছু বিশেষজ্ঞের মতে, অজয়ের নতুন বাংলোটির দাম ৭০ কোটি রুপির বেশি হবে।

যুগ ও নিশার সঙ্গে কাজল ও অজয় দেবগন
ইনস্টাগ্রাম

তবে করোনার কারণে রিয়েল এস্টেটের বাজারে এখন মন্দা চলছে। তাই এই সময় অজয় ভালোই ছাড় পেয়েছেন বলে তাঁদের ধারণা। তাঁকে বাংলোটি কিনতে ৬০ কোটি রুপি গুনতে হয়েছে। মহামারির কারণে মহারাষ্ট্র সরকার নিবন্ধনের ওপর ভালোই ছাড় দিয়েছে। আর তার সুযোগও অজয় পেয়েছেন। জানা গেছে, দেবগন পরিবার বাংলোর মালিকানা পুরোপুরি নিয়ে নিয়েছে। এখন বাংলোটি মেরামতের কাজ চলছে।

সম্প্রতি অমিতাভ বচ্চন ৩১ কোটি রুপি দিয়ে এক ডুপ্লেক্স কেনার খবর উঠে এসেছিল। অর্জুন কাপুর ২০ কোটি রুপি দিয়ে এক ফ্ল্যাট কিনেছেন। ফ্ল্যাটটি অর্জুন তাঁর প্রেমিকা মালাইকার বিল্ডিংয়ে কিনেছেন।

আরও পড়ুন
আরও পড়ুন
অজয় দেবগণ ও কাজল। ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের আইটেম গার্ল সানি লিওনি ১৬ কোটি রুপি দিয়ে অমিতাভ বচ্চনের আবাসনে এক ফ্ল্যাট কেনার খবর উঠে এসেছিল। আর খ্যাতনামা পরিচালক আনন্দ এল রাই এই একই আবাসনে ২৫ দশমিক ৩ কোটি রুপি দিয়ে ফ্ল্যাট কিনেছেন।