'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

না, ছবির পোস্টারে তো নাম নেই! তবু সিনেমায় বলিউড বাদশা! কী করে সম্ভব?
করন জোহরের ছবিতে শাহরুখ খান থাকবেন না—এটা কিছুদিন আগেও ভাবা যেত না। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কাভি আলবিদা না কেহেনা’, ‘মাই নেম ইজ খান’—সব ছবিরই নায়ক ছিলেন শাহরুখ। এরপর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ শাহরুখকে দেখা গেল না। কিন্তু করন জোহরের ‘বেস্টি’ একটানা বেশি দিন তাঁর ছবি থেকে দূরে থাকবেন কী করে? ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ শাহরুখ একটি অতিথি চরিত্রে অভিনয় করছেন। ছবিতে থাকছে শাহরুখের গুরুত্বপূর্ণ একটি সংলাপও। বলা হচ্ছে, এই সংলাপটি শাহরুখের কালজয়ী সংলাপের তালিকার আরেকটি উজ্জ্বল সংযোজন হতে যাচ্ছে।
শাহরুখের দেওয়া সংলাপটি বাংলা করলে দাঁড়ায়, ‘একতরফা ভালোবাসার শক্তিই অন্য রকম হয়...অন্যদের সম্পর্কের মতো এটি দুজনের মধ্যে ভাগ হয় না...এতে শুধু আমারই অধিকার (একতরফা পেয়ার কি তাকাত হি কুছ অউর হোতি হ্যায়...অরো কে রিস্তো কি তারাহ্‌ ইয়ে দো লোগো মে নেহি বাট তি...সিরফ মেরা হক হ্যায় ইসপে)।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, আনুশকা শর্মা, ফাওয়াদ খান প্রমুখ। আজ এটি মুক্তি পেয়েছে। বলিউড হাঙ্গামা অবলম্বনে