'অ্যায় দিল হ্যায় মুশকিল' দেখে কারিনা যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খান
কারিনা কাপুর খান

নানা কারণেই করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি আলোচিত হয়ে আসছে। কখনো সেই কারণ ইতিবাচক, কখনো বা নেতিবাচক। আগামীকাল ছবিটি মুক্তি পাবে। মুক্তির আগেই ছবিটি দেখার সুযোগ হয়েছিল অভিনেত্রী কারিনা কাপুর খানের। তাঁর মনে হয়েছে, আজ পর্যন্ত করণ যত ছবি বানিয়েছেন, তাঁর মধ্যে এটিই সেরা।

কারিনা নিজেও করণের পরিচালনায় কাজ করেছেন। করণ জোহরের ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু এই অভিনেত্রী মনে করছেন, এই নির্মাতা আজ পর্যন্ত যত ছবি নির্মাণ করেছেন, তাঁর মধ্যে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-ই সেরা।
কারিনা বলেন, ‘আমি “অ্যায় দিল হ্যায় মুশকিল” দেখেছি। আমার কাছে খুব ভালো লেগেছে। রণবীর, ঐশ্বরিয়া, আনুশকা—সবাই এখানে খুব ভালো অভিনয় করেছেন। আমার মনে হয় দর্শকও এই ছবিটি খুব পছন্দ করবে।’
ভারতের একটি মাল্টিপ্লেক্সে এই ছবির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২ হাজার ২০০ রুপি। অনেকেই বলছেন, এটা একটু বেশিই বাড়াবাড়ি। তবে, এত দামি টিকিট আর এত আলোচনা-সমালোচনার পরও ছবিটি দর্শকদের কতটা ভালো লাগে, সেটাই তো আসল কথা। এনডিটিভি।