'আর কে' উলকি নিয়ে বিব্রত দীপিকা

বলিউডের তারকা রণবীর কাপুরই যে এক সময় সংক্ষেপে ‘আর কে’ অক্ষরে দীপিকা পাডুকোণের গ্রীবায় প্রেমের উলকি হয়ে ফুটে ছিলেন সে কথা সবারই জানা। কিন্তু এ কথা শুনতে এখন কেমন লাগে দীপিকার? সম্প্রতি এক অনুষ্ঠানে দীপিকাকে যখন প্রশ্ন করা হয়েছিল, তাঁর বর্তমান প্রেমিক রণবীর সিং দীপিকার এই ‘আরকে’ উলকি সম্পর্কে কী বলেন? বিব্রত দীপিকা মরিয়া হয়েই যেন এর উত্তরে পাল্টা প্রশ্ন করেছিলেন, কেন? জাতি কী জানতে চায়?
দীপিকার এই ত্বরিত উত্তরও তাঁর বিব্রত ভাবকে পুরোপুরি ঢাকতে পারেনি।
রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সেই সব মধুর দিনগুলোর কথা নিশ্চয়ই মনে আছে দীপিকা পাডুকোণের। গ্রীবার পেছনে প্রেমিক রণবীর কাপুরের নামের আদ্যক্ষর ‘আর কে’ দিয়ে উলকি আঁকিয়ে নিয়েছিলেন তিনি। রণবীর কাপুরের প্রতি গভীর ভালোবাসা থেকেই সে সময় এই ‘আর কে’ উলকি আঁকিয়ে নিয়েছিলেন দীপিকা পাডুকোণ। যদিও রণবীর কাপুর দীপিকা পাডুকোণের সেই প্রেম চুকেবুকে গেছে বহু আগেই। এখন দীপিকা প্রেম করছেন রণবীর সিংয়ের সঙ্গে।
যা হোক, দীপিকার প্রেমে রণবীর সিং এতটাই দিওয়ানা যে, হয়তো তিনি এই ‘আর কে’ উলকিকে পাত্তাই দেন না। দীপিকার হৃদয়ই তো তাঁর দখলে; সেখানে এক সামান্য উলকি নিয়ে হয়তো তাঁর আদৌ কোনো মাথাব্যথাই নেই! কিন্তু এই ‘আর কে’ উলকি নিয়ে যে দীপিকা পাডুকোণ যে কিছুটা বিব্রতই হয়েছিলেন তা প্রশ্নের উত্তরে মরিয়া হয়ে তাঁর পাল্টা প্রশ্ন করার কারণেই পুরোটা স্পষ্ট হয়ে গেছে।