'কাবালি' নিয়ে রাধিকার উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাধিকা আপ্তে
রাধিকা আপ্তে

‘কাহানি’ ছবির নির্মাতা সুজয় ঘোষের ‘অহল্যা’ ছবিটি যেন নতুন করে আলো ফেলেছিল রাধিকা আপ্তের ওপর। ‘অহল্যা’ সাফল্যের পর ‘কাবালি’ ছবিতে রাধিকা আপ্তে ‘সুপারস্টার’ রজনীকান্তের সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন। তাই ‘কাবালি’ নিয়ে রাধিকার উচ্ছ্বাস সংগত কারণেই একটু বেশি থাকার কথা। হয়েছেও তাই।
সম্প্রতি ত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, অনেক দিন ধরেই অধীর আগ্রহে এ ছবির শুটিংয়ের কাজ শুরুর অপেক্ষায় ছিলাম। এখন আমি গোয়ায়, আজ এ ছবির কাজ শুরু হচ্ছে। গত শুক্রবার ‘কাবালি’ নিয়ে উচ্ছ্বসিত রাধিকা আপ্তে এমনটিই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি খুব উচ্ছ্বসিত।’
তামিল ‘কাবালি’ ছবিতে ভারতের চলচ্চিত্রের ‘সুপারস্টার’ রজনীকান্তের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার বিষয়টির কারণেই যে রাধিকা এমন উচ্ছ্বসিত; তা আর বলার অপেক্ষা রাখে না।
এর আগেও রাধিকা আপ্তে রজনীকান্তের সঙ্গে অভিনয় প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘তিনি দারুণ উচ্ছ্বসিত। ডিসেম্বর মাসের পয়লা তারিখ থেকেই ‘কাবালি’ ছবির শুটিংয়ে অংশগ্রহণ করার কথা। অবশ্য ‘কাবালি’র শুটিং কোথায় হবে সে ব্যাপারে এখনো নিশ্চিত নই।’
‘কাবালি’ ছবির পুরো শুটিং ইউনিটটি কিছুদিন আগে মালয়েশিয়াতে এ ছবির ৭০ শতাংশ কাজ সম্পন্ন করেছে। এর আগে ছবির প্রথম কিস্তির শুটিং হয়েছিল ভারতের চেন্নাইতে। ডিসেম্বর মাস থেকে রাধিকা আপ্তের অংশের শুটিংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল।

এ ছবিতে ৬৪ বছর বয়সী ‘সুপারস্টার’ রজনীকান্তের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। অবশ্য, প্রবীণ চরিত্রের স্ত্রীর ভূমিকায় এটাই তাঁর প্রথম কাজ নয়। এর আগে-‘অহল্যা’ ছবিতে আশি বছর বয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
‘কাবালি’ ছবিটি আগামী বছরের এপ্রিল মাসের দিকে মুক্তি পাওয়ার কথা। টাইমস অব ইন্ডিয়া। এনডিটিভি।