'কাবালি'র জন্য অফিস ছুটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাবালি ছবিতে রজনীকান্ত
কাবালি ছবিতে রজনীকান্ত

একেই বলে মহানায়কের খ্যাতি!
আজ শুক্রবার সারা ভারতে মুক্তি পাচ্ছে তামিল ছবির মহাতারকা রজনীকান্তের ছবি কাবালি। ইতিমধ্যে এই ছবি ভারতজুড়ে আলোড়ন তুলেছে। শুধু ভারত কেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আরব আমিরাত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন—কোথায় পৌঁছায়নি কাবালি?
পোস্টার চুরি, এয়ার এশিয়ার বিশেষ ফ্লাইট, অনলাইনে ছবি ফাঁস—কাবালি নিয়ে একের পর এক খবর সরবরাহ করে গেছে গণমাধ্যম। এবার জানা গেল, দক্ষিণ ভারতের ব্যবসায়ীরা তাঁদের কর্মচারীদের আজ (শুক্রবার) এক দিন অতিরিক্ত ছুটি দিয়েছেন।
কেন?
কারণ, ছুটির দিনে তাঁরা যেন রজনীকান্তের কাবালি দেখতে পারেন!
এদিকে মুক্তির আগেই গ্যাংস্টার ছবিটির স্বত্ব থেকে আয় হয়েছে প্রায় তিন কোটি ডলার। তামিল এই ছবির তেলেগু, হিন্দি, মালয়ালম ও মালয় ভাষাতেও ডাবিং হয়েছে। এ ছবিতে রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে।
বিশ্বজুড়ে ১২ হাজার পর্দায় মুক্তি পাবে রজনীকান্তের এই ছবি। এর আগে আর কোনো ভারতীয় ছবি এত পর্দায় মুক্তি পায়নি। আয়ের দিক থেকে এ ছবি ছাড়িয়ে যেতে পারে সালমান খানের সুলতানকেও। কে জানে, হয়তো আমির খানের পিকেকেও? বিবিসি ও ইন্ডিয়া টুডে অবলম্বনে।