'কাবিল'-নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই দিনে মুক্তি পেয়েছে শাহরুখের ‘রইস’ ও হৃতিকের ‘কাবিল’। দুই বড় তারকার ছবি একই দিনে মুক্তির ঘটনা বলিউডে খুব একটা ঘটে না। আর এই ঘটনার জের ধরে শাহরুখের সঙ্গে রোশনদের সম্পর্কও এখন টান টান। এদিকে, ব্যবসার দৌড়ে ‘রইস’ অনেকটা এগিয়ে গেছে। এই দুই ছবি নিয়ে অনেক আলোচনা চললেও ‘কিং খান’ এত দিন নীরব ছিলেন। সম্প্রতি ‘কাবিল’ নিয়ে মন্তব্য করেছেন শাহরুখ। 

শাহরুখ বলেন, আমি বন্ধুত্ব ও ব্যবসাকে কখনোই এক করি না। হৃতিক আমার ভালো বন্ধু। আমি তাঁকে ও ‘কাবিল’-এর পুরো টিমকে শুভকামনা জানাই। আমি আশা করব তাঁদের ছবিটি যেন অসাধারণ ব্যবসা করে।’
ব্যবসায়িক দিক বিবেচনা করলে অবশ্য ‘কাবিল’ ও খারাপ করেনি। কারণ, এটি পেয়েছে মোটে ৪০% প্রেক্ষাগৃহ। সেখানে, শাহরুখের ‘রইস’ পেয়েছে ৬০% প্রেক্ষাগৃহ। মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে এটি ১০০ কোটি রুপির ক্লাবে পৌঁছে গেলেও ‘কাবিল’-এর পক্ষে এর সঙ্গে টেক্কা দেওয়াটা মুশকিল বটে।
কথা ছিল, শাহরুখ খানের ‘রইস’ আর হৃতিকের ‘কাবিল’ সিনেমা সমপরিমাণ প্রেক্ষাগৃহ বরাদ্ধ পাবে। কিন্তু শেষ মুহূর্তে প্রেক্ষাগৃহ বরাদ্দের বৈষম্য তৈরি হওয়ায় প্রদর্শকদের ওপর ভীষণ অসন্তুষ্ট হয়েছিলেন হৃতিকের বাবা ও ছবির প্রযোজক রাকেশ রোশন। তিনি বলেন, ‘এমন চলতে থাকলে আমি ছবি বানানোই বন্ধ করে দিব।’ আর ‘রইস’ দেখবেন কি না জিজ্ঞেস করলে জানান, ‘না, আমি বরং আবারও ‘‘কাবিল’’ দেখব।’
শাহরুখ ‘কাবিল’ টিমকে শুভ কামনা জানানোর পর বলেন, ‘আমার বাবা জীবিত থাকলে আমি তাঁকে রাকেশ রোশনের সঙ্গে কথা বলিয়ে দিতাম। আফসোস, বাবা আজ বেঁচে নেই।’
‘কিং খান’ রসিক বটে! বলিউড বাবল।