'কাবিল', 'রইস'-এ নো প্রবলেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কাবিল’ ও ‘রইস’ ছবির পোস্টার।
‘কাবিল’ ও ‘রইস’ ছবির পোস্টার।

শাহরুখ খান ও হৃতিক রোশন বক্স অফিসে এবার মুখোমুখি ​দাঁড়িয়েছেন। শাহরুখের ‘রইস’ ও হৃতিকের ‘কাবিল’ মুক্তি পাচ্ছে একই দিনে, এই মাসের ২৫ তারিখে। 

কে জিতবেন বক্স অফিসের এই দৌড়ে? এমন প্রশ্ন বিটাউনে ঘুরে ফিরছে। ‘কাবিল’ প্রযোজক রাকেশ রোশন অবশ্য কোনো সমস্যা দেখছেন না। তিনি বললেন, ‘শাহরুখ, রিতেশ বা ফারহানের (“রইস” প্রযোজক রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার) ওপর আমি ক্ষুব্ধ বা ব্যথিত নই। ওরা মুক্তির তারিখ নিয়ে আলোচনা করতে আমার কাছে দুবার এসেছিল।’
ছবি মুক্তির তারিখ তবু কেন পরিবর্তন করলেন না? রাকেশ রোশন বলেন, ‘শাহরুখ একবার বলেছিল। কিন্তু আমি বলে দিয়েছি, এটা আমি পারব না। আমার কিছু সংস্কার আছে। “কিং আংকেল” ছবির মুক্তি মেয়ের বিয়ের জন্য চার সপ্তাহ এগিয়েছিলাম। পরে ছবিটি মার খায়। তারপর থেকে আমি কখনো মুক্তির তারিখ পরিবর্তন করিনি।’
রাকেশ বলেন, তাঁরা তাঁদের দিকটা দেখেছে। তাঁর আশা, এ নিয়ে দুই ছবির দলে কোনো সমস্যা হবে না।
‘কাবিল’ পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্ত, ‘রইস’ করেছেন রাহুল ঢোলাকিয়া। ফিল্মফেয়ার