'কিক টু'তে থাকছেন জ্যাকুলিন

২০১৫ সালের কথা। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান বলেছিলেন, ‘কিক’ ছবির সিকুয়্যেলে আর থাকছেন না জ্যাকুলিন। এরপর গুঞ্জন উঠল, জ্যাকুলিনের বদলে আসতে পারেন কৃতি শ্যানন বা অ্যামি জ্যাকসন। কিন্তু পরিচালকের একটি সূত্র জানাল, ‘কিক টু’তে থাকছেন জ্যাকুলিন।
ছবির পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘কিক টু’তে কোনো পরিবর্তন আসছে না। সিরিজের দ্বিতীয় পর্বে সালমান ও জ্যাকুলিন জুটিই থাকছে। আশা করা যায়, আগামী বছর শুটিং শুরু হতে পারে।
সাজিদ নাদিয়াদওয়ালার চারটি ছবিতে অভিনয় করছেন নীল নয়না জ্যাকুলিন। ‘হাউসফুল’ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় পর্ব, ‘কিক’ ও ‘ঢিশুম’ ছবিতে নায়িকা ছিলেন তিনি। একটি সাক্ষাৎকারে ‘কিক’ অভিনেত্রী বলেন, ‘কিক’ তাঁর ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি ছবি। ‘কিক’ ছবি করার পর একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে জ্যাকুলিনের কাছে।
মিড ডে