'ক্যাটরণে'র বিয়ের পাঁচ দফা

প্রেমের ময়দানে খেলুড়ে রণবীর আদর্শ হিসেবে বেছে নিয়েছিলেন সালমান খানকে। কিন্তু সবাই কি আর সল্লুবাবা হতে পারে। সালমান এখনো যখন সাফল্যের সঙ্গে ব্যাচেলর ডিগ্রিটা ধরে রেখেছেন, রণবীর আগেই ইস্তফা দিয়ে বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। পাত্রী সালমানেরই সাবেক প্রেমিকা ক্যাটরিনা।
এই বিয়ের পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
কারিনার নাচ: কারিনা নাকি বিয়েতে নাচবেন বলে ‘শিলা কি জাওয়ানি’ আর ‘চিকনি চামেলি’ গান দুটোর সঙ্গে এখনই কোমর দোলাতে শুরু করেছেন।
এক্স-ফ্যাক্টর: এ বিয়েতে রণবীরের সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন আর ক্যাটরিনার সাবেক প্রেমিক সালমান কী প্রতিক্রিয়া দেখান, সেটাও কিন্তু কৌতূহলের।
বউ-শাশুড়ির বন্ধন: বলিউডের সাবেকি ছবির ঠিক উল্টোটাই যেন ক্যাটরিনা আর নিতু সিংয়ের সম্পর্ক। নিতু এরই মধ্যে লন্ডনে গিয়ে ক্যাটরিনার মায়ের সঙ্গে কথাও বলে এসেছেন বিয়ের ব্যাপারে।
অতিথি তালিকা: তালিকাটা অবশ্যই রাজকীয়। কাপুর, চোপড়া, বচ্চন, রোশন, খান—সব খানদানই আসবেন।
কবে, কোথায়: এ নিয়ে লুকোছাপা চলছে। তবে বিয়েটা যুক্তরাজ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।