'খান'কন্যার চিত্রকর্ম

মেয়ে ইরার আঁকা একটি ছবি আমির খান টুইটারে পোস্ট করেন দিন কয়েক আগে। এর পর থেকে শুরু হয় ইরাকে নিয়ে আলোচনা। ভারতের মুম্বাইয়ে চলছে তাঁর প্রথম চিত্র প্রদর্শনী। সবাই রীতিমতো অধীর হয়ে ছিল মিস্টার পারফেকশনিস্টের মেয়ের কাজ দেখতে। আমিরের পোস্ট করা একটি মাত্র ছবি দিয়ে তো আর ইরার মেধা যাচাই করা যায় না। তাই বলিউডপ্রেমী অনেকেই ইরা খানের চিত্রকর্মগুলো কাছ থেকে দেখার অপেক্ষায় ছিলেন।
আগ্রহীদের ইচ্ছা অবশেষে পূরণ করলেন ভারতের আলোচিত আলোকচিত্রী অভিনাশ গোভারিকর। সম্প্রতি তিনি আমিরের মেয়ে ইরার ও তাঁর চিত্রকর্মের কিছু ছবি পোস্ট করেছেন টুইটারে। তাতে লিখেছেন, ‘ইরা খান, আমার বন্ধু আমিরের লক্ষ্মী মেয়ে, তাঁর নিজের প্রথম চিত্র প্রদর্শনীতে। সে তাঁর মা-বাবার মতোই সাধারণ এবং সরল। বিশ্বাসই হচ্ছে না, মেয়েটা এত বড় হয়ে গেছে।’
অভিনাশ প্রদর্শনী ঘুরে ইরার আঁকা চিত্রকর্মের সঙ্গে শিল্পীরও কিছু ছবি তোলেন। সাদাকালো সেই ছবিতে বেশ কিছু স্কেচের সঙ্গে দেখা যায় হাস্যোজ্জ্বল ইরাকে। ডেইলি ভাস্কর।