'খান'হীন খ্যাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিল্মফেয়ার আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার বগলদাবা করে নেওয়ার আগে একপ্রকার অবহেলিতই ছিলেন কঙ্গনা রনৌত। শাহরুখ খান, আমির খান, সালমান খান, সাইফ আলী খান—বলিউডের চার খানের কারও বিপরীতেই দেখা যায়নি তাঁকে। যেখানে বলিউডে দ্রুত সাফল্য পাওয়ার সবচেয়ে সহজ উপায় যেকোনো এক খানের বিপরীতে নায়িকা হিসেবে জায়গা করে নেওয়া, জনপ্রিয়তা পেতে এটাই সবচেয়ে কার্যকর উপায় ছিল এত দিন।
সম্প্রতি কঙ্গনা বলেছেন, ‘আমি প্রমাণ করেছি খানদের সঙ্গ ছাড়াও সফল হওয়া যায়!’ আক্ষেপ করে তিনি আরও জানিয়েছেন, কেবল অমিতাভ বচ্চন আর আমির খানই শুরু থেকে তাঁর পাশে ছিলেন। বাকিরা অনেকটা বাঁকা চোখেই দেখেছেন তাঁকে। অবশেষে অভিনয় দিয়েই প্রতিভার প্রমাণ দিয়েছেন কুইন তারকা। বলিউডলাইফ।