'গেম অব থ্রোনস'-এর বলিউডি সংস্করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যান্টাসি ও এপিকধর্মী ধারাবাহিক হিসেবে পরিচিত ‘গেম অব থ্রোনস’। মার্কিন টিভি চ্যানেল এইচবিওর জনপ্রিয় এ ধারাবাহিক জর্জ আর. আর. মার্টিনের সাত খণ্ডের উপন্যাস ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ অবলম্বনে তৈরি। ২০১১ সালে শুরু হওয়া ধারাবাহিকটির এখন ষষ্ঠ মৌসুম চলছে। এরই মধ্যে আমেরিকাসহ বিশ্বজুড়ে সিরিজটি আলোড়ন তৈরি করেছে। এ উপমহাদেশেও কম মাতামাতি নেই সিরিজটি নিয়ে। অনেকেই ইতিমধ্যে নিজের দেশের নায়ক-নায়িকাকে ভাবতে শুরু করেছেন সিরিজটির অভিনেতা–অভিনেত্রীদের জায়গায়। তবে চলুন না দেখে আসি, গেম অব থ্রোনসের বলিউডি সংস্করণ।

নেড স্টার্ক-সঞ্জয় দত্ত: সিরিজটির অন্যতম একটি চরিত্র নেড স্টার্ক। চরিত্রটি করেন বিখ্যত মার্কিন অভিনেতা শনবিন। নেড স্টার্কের জায়গায় বলিউড থেকে ভাবা যেতে পারে সঞ্জয় দত্তকে।

নেড স্টার্ক-সঞ্জয় দত্ত
নেড স্টার্ক-সঞ্জয় দত্ত

ক্যাটলিন স্টার্ক-মাধুরি দীক্ষিত: ক্যাটলিন স্টার্ক নেড স্টার্কের স্ত্রী। একজন স্নেহময়ী ও দৃঢ় মা; পরিবারের সবাইকে বাঁচাতে দৃঢ়প্রতিজ্ঞ। চরিত্রটি করেন অভিনেত্রী মিশেল ফেয়ারলি। এই চরিত্রটিতে একদম মানিয়ে যান মাধুরী দীক্ষিত। বলিউডে ‘গেম অব থ্রোনস’ নির্মিত হলে চরিত্রটি করতে মাধুরীর কোনো বিকল্প নেই।

ক্যাটলিন স্টার্ক-মাধুরি দীক্ষিত
ক্যাটলিন স্টার্ক-মাধুরি দীক্ষিত

জন স্নো-শহীদ কাপুর: জন স্নো নেড স্টার্কের ছেলে। এখন পর্যন্ত স্টার্ক ফ্যামিলির হাল ধরে আছেন। চোখের চাহনি আর অভিনয়ের মিল বলিউডের শহীদ কাপুরকেই দেখিয়ে দেয়। ‘হায়দার’ তারকা শহীদ কাপুর বেশ মানিয়ে যাবেন চরিত্রটিতে। সিরিজে চরিত্রটিতে অভিনয় করেছেন ‘পম্পেই’ তারকা কিট হেরিংটন।

জন স্নো-শহীদ কাপুর
জন স্নো-শহীদ কাপুর

সানসা স্টার্ক-শ্রদ্ধা কাপুর: সানসা স্টার্ক হচ্ছেন সিরিজটির সবচেয়ে রূপসী, রোমান্টিক ও নীরব ঘাতক চরিত্র। ‘আশিকি-২’ তারকা শ্রদ্ধা কাপুরকেই মানায় চরিত্রটিতে। সিরিজে অভিনয় করেন হলিউড তারকা সোফি টারনার।

সানসা স্টার্ক-শ্রদ্ধা কাপুর
সানসা স্টার্ক-শ্রদ্ধা কাপুর

আরিয়া স্টার্ক-আশা চানা: আরিয়া স্টার্ক, স্টার্ক পরিবারের প্রতিরোধী চরিত্র। ছোটকাল থেকেই ছেলেদের পোশাক পরে ‘টমবয়’দের মতো নিজেকে ছেলে ভাবত। অন্যায় আর অবিচার এবং পরিবারের প্রতিশোধ নিতে মরিয়া আরিয়ার চরিত্রে দেখা যেতে পারে আশা চেনাকে। আশা চেনাও বেশির ভাগ হিন্দি চলচ্চিত্রে ছেলের অভিনয় করেছেন। আরিয়ার চরিত্রটি করেন মেইসি উইলিয়ামস।

আরিয়া স্টার্ক-আশা চানা
আরিয়া স্টার্ক-আশা চানা

টিরিয়ন লাইনেস্টার-আমির খান: যদিও টিরিয়ান লাইনেস্টারের চরিত্রটি বামন চরিত্র, তথাপি এটি ‘গেম অব থ্রোনস’–এর সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। কুটনীতি, কৌশল ও বুদ্ধির খেলা খেলেন সিরিজটি জুড়ে। শুধু বামন হওয়ার কারণে লম্বার বিষয়টি বাদ দিলে চরিত্রটির জন্য একজনকেই বাছাই করা যায়। তিনি মি. পারফেকশনিস্ট আমির খান। চরিত্রটি করেছেন মার্কিন অভিনেতা পিটার ডেঙ্কলেজ।

টিরিয়ন লাইনেস্টার-আমির খান
টিরিয়ন লাইনেস্টার-আমির খান

সার্সি লাইনেস্টার-ঐশ্বরিয়া রাই: সিরিজটির নারী চরিত্রের মধ্যে সবথেকে বুদ্ধিমতী ও সুন্দরী সার্সি লাইনেস্টার। এক্ষেত্রে বলিউড হার্টথ্রুব ঐশ্বরিয়া রাইকেই মানায়। চরিত্রটি করেছেন ‘৩০০: রাইজ অব অ্যান ইম্পায়ার’ তারকা লিয়েনা হেইডি।

সার্সি লাইনেস্টার-ঐশ্বরিয়া রাই
সার্সি লাইনেস্টার-ঐশ্বরিয়া রাই

জেইমি লাইনেস্টার-হৃতিক রোশন: জেইমি লাইনেস্টার যেমন সুদর্শন, তেমনি বুদ্ধিমান। এ চরিত্রে বলিউডের ‘কৃষ’ তারকা হৃতিক রোশন ছাড়া আর কাকে মানায়?

জেইমি লাইনেস্টার-হৃতিক রোশন
জেইমি লাইনেস্টার-হৃতিক রোশন

দিনেরাস টারগরিয়ান-আলিয়া ভাট: সিরিজটিতে দিনেরাস টারাগারিয়ানের যাত্রা একজন কিশোরী হিসেবে। ঘাত-প্রতিঘাতের অভিজ্ঞতা নিয়ে পুরুষতান্ত্রিক একটি সমাজে সে এখন একমাত্র নারী শাসক। কোমল থেকে কঠিনে রূপান্তরিত চরিত্রটিতে আলিয়া ভাটকেই মানায়। চরিত্রটি করেছেন ‘টার্মিনেটর জেনেসেস’ তারকা এমিলিয়া ক্লার্ক।

দিনেরাস টারগরিয়ান-আলিয়া ভাট
দিনেরাস টারগরিয়ান-আলিয়া ভাট

মার্জারি টাইরেল-দীপিকা পাড়ুকোন: সুন্দরী ? বুদ্ধিমতী? আকর্ষণীয়? স্বার্থপর? কোন চরিত্রটি করতে পারবেন না দীপিকা? ‘বাজিরাও মাস্তানি’ তারকার হলিউড পদার্পণ তো তারই প্রমাণ।

মার্জারি টাইরেল-দীপিকা পাড়ুকোন
মার্জারি টাইরেল-দীপিকা পাড়ুকোন

মিসমালিনি থেকে সংকলিত