'গোলমাল ফোর'-এ কে? আলিয়া না দীপিকা?

এ বছরই গোলমাল সিরিজের চতুর্থ ছবি ‘গোলমাল ফোর’-এর শুটিং শুরুর কথা। সেখানে থাকছেন না কারিনা কাপুর। অন্তঃসত্ত্বা বলে তাঁকে ছাড়াই তৈরি হবে ছবিটি। শোনা যাচ্ছে, পরিচালক রোহিত শেঠি তাঁর জায়গায় অন্য নায়িকা খুঁজছেন।
বি-টাউনে গুঞ্জন ছড়াচ্ছে, ‘গোলমাল ফোর’-এর জন্য নাকি দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটকে প্রস্তাব দেওয়া হয়েছে। সিরিজের অন্যতম তারকা আরশাদ ওয়ারসি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, এটি সত্য। দুজনের মধ্যে একজনকে ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আমি এ বিষয়ে আলোচনা শুনেছি। এটা প্রায় নিশ্চিত যে এবার আলিয়া অথবা দীপিকা হতে পারেন এই ছবির নায়িকা।’
আরশাদ ওয়ারসি আরও বলেন, এই টিমের সঙ্গে কাজ করা সব সময়ই মজার অভিজ্ঞতা হয়। আগামী ডিসেম্বরে অজয় দেবগন, তুষার কাপুর, শ্রেয়স তালপাড়ের সঙ্গে ফের কাজ করতে তিনি খুবই অধীর। তবে আরশাদ জানালেন, বেবোকে খুবই মিস করবেন তিনি। ডিএনএ।