'গোলমাল'-এ টাবু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাবু
টাবু

লম্বা সময় পর হালকা মেজাজে পর্দায় আসছেন টাবু। তাঁকে দেখা যাবে কমেডি ছবি গোলমাল–এর সিক্যুয়ালে। অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুরের সঙ্গে এ সিরিজের চতুর্থ কিস্তিতে টাবু যুক্ত হচ্ছেন।
বলিউড বিশ্লেষক তরণ আদর্শ সম্প্রতি একটি টুইটে গোলমাল অ্যাগেইন ছবিতে টাবুর যুক্ত হওয়ার খবরটি জানান। এ ছবিতে আরও দেখা যাবে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকেও।
গোলমাল অ্যাগেইন-এ অভিনয় করলে এটি হবে লম্বা সময় পর কোনো কমেডি ছবিতে টাবুর কাজ করা। এর আগে টাবু হেরাফেরি ও বিবি নাম্বার ওয়ান-এর মতো কমেডি ছবিগুলোয় অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান।
রোহিত শেঠি পরিচালিত গোলমাল অ্যাগেইন ছবিতে অজয় দেবগন ও টাবুকে দেখা যাবে হালকা মেজাজে। কারণ, সবশেষ এ দুই অভিনয়শিল্পী দারুণ গম্ভীর এক ছবিতে একসঙ্গে কাজ করেন। দৃশ্যম নামের সেই সাসপেন্স-থ্রিলার ছবি বক্স অফিসে সবাইকে চমকে দিয়ে দারুণ ব্যবসা করেছিল। তাই এবার সফল কমেডি ছবি গোলমাল–এর সিক্যুয়ালে এ জুটি কতটা সফল হয়, এখন তা-ই দেখার অপেক্ষা। হিন্দুস্তান টাইমস