'গ্রামে' নতুন অভয়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব বলিউড অভিনেতা অভয় দেওল। বাদ ছিল ছবি দেওয়ার ওয়েবসাইট ইনস্টাগ্রাম। সেখানেও সম্প্রতি অভিষেক হলো তাঁর। ইনস্টাগ্রামে নতুন করে যুক্ত হলেন অভয়।
ছবি তুলে তা সবার উদ্দেশে পোস্ট করার সাইটে অভয়ের অভিষেক হয় তাঁর নিজ হাতে আঁকা দিয়ে। তিনটি ছবি দিয়ে অভয় তাঁর ইনস্টাগ্রাম যাত্রা শুরু করেন। তিনটি ছবির আলাদা কোনো বিশেষ অর্থ নেই। তবে ছবি তিনটি একসঙ্গে মেলালে তাতে ভেসে ওঠে মানুষের অবয়ব। অভয় সেই তিনটি ছবি পোস্ট করে এর ক্যাপশনে লেখেন, ‘ইনস্টাগ্রাম পার্টিতে একটি দেরিতে যোগ দিলাম, কিন্তু আমি ব্যস্ত ছিলাম ছবি আঁকায়।’