'চিবুক উঁচুতে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাক্ষী সিনহা ও শিল্পা শেঠি
সোনাক্ষী সিনহা ও শিল্পা শেঠি

চিবুক উঁচু করলে শুধু মাথাই নয়, দৃষ্টিও উঁচুতে ওঠে। এবারের নারী দিবস উপলক্ষে বলিউডের তারকারা বিশ্বের নারীদের প্রতি চিবুক উঁচু করে বাঁচার আহ্বান জানিয়েছেন। টুইটারে বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা এক টুইট বার্তায় নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘চিবুক উঁচুতে নারী। মুকুট পড়তে দিয়ো না। তোমরা প্রত্যেকেই বিশেষ। আর এটাই বিশ্বাস করো।’

এদিকে অভিনেতা ফারহান আকতারও এই বিশেষ দিনটি উপলক্ষে নারীদের প্রতি টুইট বার্তা দিয়েছেন। টুইটারে ফারহান লিখেছেন, ‘সব বৈষম্য সরিয়ে চলুন এমন একটি বিশ্ব গড়ি যেখানে নারীরা সমতা, স্বাধীনতা আর মর্যাদায় বাঁচবে।’

টুইটারে তাঁর টুইট বার্তায় অভিনেত্রী শিল্পা শেঠি বিশ্বের নারীদের নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে নারীকে পথ চলায় উৎসাহ দিয়েছেন।

লারা দত্ত নারীদের ‘বোন’ সম্বোধন করে লিখেছেন, ‘শুভ নারী দিবস।’ লারা নারীকে শক্তিশালী, ত্যাগী, পরিশ্রমী হিসেবেও সম্বোধন করেছেন। তিলি লিখেছেন নারী একই সঙ্গে বহুবিধ কাজ করতে সক্ষম। হ্যাশট্যাগে নারীর প্রসঙ্গে লারা লিখেছেন, ‘হু রান দ্য ওয়ার্ল্ড।’

দিয়া মির্জা লিখেছেন, ‘নিজের প্রতি যত্ন নিয়ো। ক্রমাগত শিখতে থাকো, আর বাঁচো; যেভাবে বাঁচতে ভালোবাসো।’ এনডিটিভি।