'টিউবলাইট'-এ বিশেষ চরিত্রে সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবির খান ও সালমান খান
কবির খান ও সালমান খান

কবির খানের ‘টিউবলাইট’ ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন সালমান খান। এই ছবির একটি বিচিত্র চরিত্রে অভিনয় করবেন ৫০ বছর বয়সী এই তারকা। এমন একজন মানুষের ভূমিকায় সালমানকে দেখা যাবে, যে স্বাভাবিক মানুষের মতো সহজেই সবকিছু শিখে নিতে পারে না। যেকোনো ভাবনাই একটু দেরিতে তাঁর মাথায় ঢোকে। কবির খান জানিয়েছেন, এই চরিত্রটির প্রতি তিনি বিশেষ যত্ন নেবেন। বলে রাখা ভালো, এ ধরনের বিশেষ চরিত্রে এবারই প্রথম দেখা যাবে সালমানকে।

‘বজরঙ্গি ভাইজান’ ছবির পরিচালক কবির খান এরই মধ্যে টুইটারে লোকেশনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই তো আমরা এখানে এসে গেছি...শুরু হচ্ছে ২৮ তারিখে।’
একটি প্রেমের কাহিনি নিয়ে ছবিটি। ১৯৬০-৬২ সালে ভারত-চীনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, পরিচালক সে সময়টিকেই ছবির জন্য বেছে নিয়েছেন। ভারতীয় একটি ছেলের সঙ্গে চীনের একটি মেয়ের প্রেমই ছবির মূল উপজীব্য। টাইমস অব ইন্ডিয়া