'টেড টক'-এ শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

শাহরুখ খানের রসবোধ খুব ভালো। শুধু অভিনয় নয়, সুন্দর কথা বলেই হাজার দর্শক মাত করে দিতে পারেন এই অভিনেতা। এই গুণ তাঁর আছে। আর এ জন্যই ‘টেড টক’ কর্তৃপক্ষের নজর পড়েছে তাঁর ওপর। এই অভিনেতাকে তারা কানাডার ভাঙ্কুভারে ‘টেড টকে’ বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছে। আমন্ত্রণ রক্ষা করতে ‘কিং খান’ তাই কানাডার উদ্দেশে উড়াল দিয়েছেন গতকাল মঙ্গলবার।

‘টেড টক’ প্রথম শুরু হয় ১৯৮৪ সালে। এটি মূলত একটি প্ল্যাটফর্ম, যেখানে বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন। ভারতের টিভি চ্যানেলও সম্প্রতি ‘টেড টক ইন্ডিয়া: নায়ি সোচ’ নামের একটি অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শাহরুখ খান।

গতকাল টুইটারে নিজের একটি ছবি তুলে শাহরুখ ক্যাপশনে লিখেছেন, ‘ভাঙ্কুভারে যাচ্ছি। সেখানে শেষবার গিয়েছিলাম ‘‘পারদেশ’’ (১৯৯৭) ছবির শুটিং করতে। এখন যাচ্ছি টেড টকে।’ হিন্দুস্থান টাইমস।