'ঠাগস অব হিন্দোস্তান' ছবির শুটিং বন্ধ
বহুল আলোচিত ছবি ‘ঠাগস অব হিন্দোস্তান’ ছবির শুটিং সবেমাত্র শুরু হয়েছে, কিন্তু শুরুতেই বাধা। বৃষ্টি হানা দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, গতকাল বৃষ্টির কারণে শুটিং পুরোপুরি ভেস্তে যায়।
এরই মধ্যে মালতায় অমিতাভ বচ্চন ও আমির খান পৌঁছে গেছেন। ছবিতে আরও আছেন ফতিমা সানা শেখ ও ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা এখন সালমান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এটি শেষ হওয়ার পর তিনি ইউরোপে উড়াল দেবেন।
বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত এই ছবিতে অমিতাভ, আমির ও ফতিমা সানাকে ডাকাতের চরিত্রে দেখা যাবে। ‘ধুম থ্রি’খ্যাত অভিনেত্রী ক্যাটরিনা ভারতীয় ধ্রুপদি নর্তকির চরিত্রে অভিনয় করবেন। তাই তিনি দেরিতে যোগ দেবেন। বলিউডে প্রথমে রব উঠেছিল, এই ছবিতে ক্যাট সুন্দরীকে ব্রিটিশ নারী চরিত্রে দেখা যাবে।
জানা গেছে, যশরাজ ব্যানারের সবচেয়ে বড় বাজেটের ছবি ‘ঠাগস অব হিন্দোস্তান’। প্রথমে শোনা গিয়েছিল, এই ছবিটি জলদস্যুদের ওপর নির্মাণ করা হচ্ছে। আমির খান জানান, ডাকাত নয়, কাহিনি জাহাজকে কেন্দ্র করে।