'ডন থ্রি'-তে থাকবেন না জ্যাকুলিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডন থ্রি’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া কাজ করছেন না। একই সঙ্গে খবর এসেছিল, ‘ডন’-এর নতুন কিস্তিতে দেখা যাবে জ্যাকুলিন ফার্নান্দেজকে। কিন্তু এই খবরকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন জ্যাকুলিন।
জ্যাকুলিন বলেন, মুম্বাইয়ে ফিরেই এ কথা জানতে পারেন তিনি। কিন্তু এ ছবির কারও সঙ্গেই তাঁর আলাপ হয়নি। খবরটি ভুয়া।
খবরটি সত্যি হলে জ্যাকুলিনের সহশিল্পী হতেন শাহরুখ খান! সাংবাদিকেরা তাই প্রশ্ন করেছিলেন, শাহরুখের সঙ্গে কাজ করতে চান কি না?
জবাবে জ্যাকুলিন বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে আমি যত বেশি সম্ভব অভিনেতা ও পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। শাহরুখের সঙ্গে কাজ করতে পারলে আমার জন্য দারুণ হবে।’ বলিউড বাবল।