'ডাবল' জ্যাকুলিন

তাঁর ভক্তদের জন্য এ যেন সোনায় সোহাগা। নতুন ছবি রয়তে জ্যাকুলিন ফার্নান্দেজকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। এই প্রথম ‘ডাবল’ চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।
দুটিই একেবারে ভিন্ন রকমের দুই চরিত্র। এর একটিতে জ্যাকুলিনকে দেখা যাবে চলচ্চিত্র পরিচালকের ভূমিকায়, অন্যটিতে শিল্প নির্দেশকের। ছবিতে জ্যাকুলিনের বিপরীতে অভিনয় করছেন অর্জুন রামপাল ও রণবীর কাপুর। লঙ্কান সুন্দরীকে একটি চরিত্রে দেখা যাবে গ্ল্যামারে ভরপুর, ছোট করে ছাঁটা বয়কাট চুলে। যে চরিত্রটির নাম টিয়া। এই টিয়া একজন শিল্পপ্রেমী। টিয়া প্রেম করবে রণবীরের সঙ্গে।
অন্য আরেকটি চরিত্র একেবারে আঁতেলগোছের। যে চরিত্রটির নাম আয়েশা। আয়েশা চলচ্চিত্র পরিচালক, খুবই সিরিয়াস টাইপের তরুণী। এখানে তাঁর চুল লম্বা। হাতে ব্যান্ড, ব্রেসলেট। তার ঘাড় আর কবজিতে উল্কি।
ছবিটি পরিচালনা করছেন ভিকি সিং। আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ছবিটি। ইয়াহু।