'ড্যাডিস হোম' এখন ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এসে পরেছে কমেডি ছবি ‘ড্যাডিস হোম’। ১ জানুয়ারি থেকে এই ছবি উপভোগ করা যাবে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস-এ। ব্রায়ান বার্নসের লেখা এবং শন অ্যান্ডার্স পরিচালিত হলিউডের এই ছবিটি যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বকে হাসিয়েছে দারুণভাবে। ছবিতে অভিনয় করেছেন উইল ফেরেল, মার্ক ওয়ালবার্গ, লিন্ডা কার্ডেলিনিসহ আরও অনেকে।
২০১৫ সালের ২৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পায় যুক্তরাষ্ট্রে। ১ জানুয়ারি থেকে ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে ছবিটির নিয়মিত প্রদর্শনী হবে।