'তিন' ছবির জন্য গাইবেন অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

বলিউডের দীর্ঘ ক্যারিয়ারে তারকা অভিনেতা অমিতাভ বচ্চনের ভরাট কণ্ঠ অনেক ছবির সংগীতেই ব্যবহৃত হয়েছে। এবার নতুন ছবি ‘তিন’-এর সংগীতের জন্য জন্য আবারও কণ্ঠ দেবেন অমিতাভ বচ্চন।

আগামী জুন মাসের ১০ তারিখে ‘তিন’ ছবিটির মুক্তি পাওয়ার কথা।

‘তিন’ ছবিটিতে অমিতাভ ছাড়াও অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও বিদ্যা বালান। এ ছবির দৃশ্যধারণের কাজ হয়েছে কলকাতায়। বিদ্যা বালান এ ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন একটি বিশেষ চরিত্রে।

অমিতাভের সঙ্গে বিদ্যা বালানের অবশ্য এটিই প্রথম ছবি নয়। ২০০৯ সালে বিদ্যা বালান ‘পা’ ছবিতে অমিতাভের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। টাইমস অব ইন্ডিয়া।