'দঙ্গল'-এর দ্বিতীয় গানে নারীর ক্ষমতায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দঙ্গল’ ছবির দৃশ্য
‘দঙ্গল’ ছবির দৃশ্য

কিছুদিন আগেই ‘দঙ্গল’ ছবির প্রথম গান ‘হানিকারক বাপু’ প্রকাশিত হয়। আলোচনার পাশাপাশি সমালোচনাও হয় গানটি নিয়ে। এবার প্রকাশিত হলো দ্বিতীয় গান ‘ধাক্কাদ’—যার বিষয় রাখা হয়েছে নারীর ক্ষমতায়ন।

মহাবীর ফোগাতের জীবনী নিয়ে ছবি ‘দঙ্গল’। মূল চরিত্রে অভিনয় করেছেন আমির খান। ছবির প্রথম গানে শাসনকারী বাবা হিসেবে পর্দায় দেখা যায় আমিরকে। সেখানে শিশু বয়সী দুই মেয়েকে কঠোর শাসনে রাখেন আমির। এই গান প্রকাশিত হলে আলোচনা যেমন ওঠে, তেমনি সমালোচনাও হয়। যদিও আমির বলেছেন, বাস্তবে তিনি এমন বাবা নন। এবার প্রকাশিত হয়েছে ছবিটির দ্বিতীয় গান। সেখানে গানের বিষয়বস্তু নারীর ক্ষমতায়ন। সূত্র জানায়, গানটি উৎসর্গ করা হয়েছে ভারতের কন্যাদের প্রতি।
গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, গেয়েছেন রাফতার ও সংগীতায়োজন করেছেন প্রিতম চক্রবর্তী। আগামী মাসের ২৩ তারিখ ছবিটি মুক্তি পাওয়ার কথা।
ডিএনএ