'দঙ্গল' দেখার সময় পাচ্ছেন না শাহরুখ, সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন খান—শাহরুখ, সালমান, আমির
তিন খান—শাহরুখ, সালমান, আমির

দু সপ্তাহ ধরে ‘দঙ্গল’-এর বিশেষ প্রদর্শনী আয়োজন করছেন আমির। শচীন টেন্ডুলকার থেকে রাজ ঠাকরে—অনেকেই এর মধ্যে ‘দঙ্গল’ দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তবে সবার আগ্রহ, শাহরুখ ও সালমান ছবিটি দেখে কী বলেন।
কিন্তু বিধি বাম! শাহরুখ ও সালমান এখনো ছবিটি দেখেননি। তাঁরা নাকি সময়ই কুলিয়ে উঠতে পারছেন না!
সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাতে আমির খান বলেছেন, সালমান ও শাহরুখ দুজনকেই তিনি বার্তা পাঠিয়েছেন। আমির এও বলেন, দুজনই এখন ব্যস্ত। তাঁরা যখনই চাইবেন, আমির ছবিটি দেখাবেন।
আজ থেকে ভারতের প্রেক্ষাগৃহগুলোতে পুরোদমে চলছে ‘দঙ্গল’। ফিল্মফেয়ার