'দঙ্গল' মঞ্চস্থ হবে পাকিস্তানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাতিমা ​সানাহ শেখ, আমির খান ও সানিয়া মালহোত্রা
ফাতিমা ​সানাহ শেখ, আমির খান ও সানিয়া মালহোত্রা

বছরের শেষের দিকে মুক্তি পায় সিনেমাটি। তাতে কী? বক্স অফিস সাফল্যে তালিকার শীর্ষে আছে দঙ্গল। তবে আমির খানের পাকিস্তানি ভক্তদের জন্য সিনেমাটি অধরাই থেকে গেল। পাকিস্তান-ভারত উত্তেজনায় পাকিস্তানে মুক্তি পাওয়া বন্ধ হয়ে গেলে আটকে গিয়েছিল দঙ্গলও।
তবে আছে সুখবর! সিনেমা নয়, মঞ্চনাটকরূপে দর্শকের সামনে আসছে চলচ্চিত্রটি। লাহোরের মঞ্চনাটকের দল তামাসিল ছবিটিকে নাটকে রূপান্তরিত করছে। পাকিস্তানি মঞ্চাভিনেতা নাসিম ভিকি আমির খান অভিনীত মহাবীর সিং ফোগাতের চরিত্রটি করছেন।
এটাই হিন্দি সিনেমা থেকে করা প্রথম মঞ্চনাটক নয়, এর আগেও আমির খান অভিনীত পিকে, শাহরুখ খান অভিনীত দেবদাস এবং সালমান খান অভিনীত তেরে নাম ছবিগুলো মঞ্চনাটকে রূপান্তরিত হয়েছিল।
বলিউড হাঙ্গামা।