'দাবাং থ্রি'-তে থাকবেন না সোনাক্ষী?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবি দিয়েই বলিউডে পা রেখেছিলেন সোনাক্ষী। এরপর এই ছবির সিক্যুয়েল ‘দাবাং টু’-তেও অভিনয় করেছেন তিনি। বলিউডে জোর গুঞ্জন, এই ছবির পরবর্তী কিস্তিতে থাকছেন না সোনাক্ষী। তাঁর বদলে নাকি অন্য কোনো নায়িকাকে নেওয়ার কথা ভাবছেন ছবির প্রযোজক আরবাজ খান।
ইদানীং সালমানের সঙ্গে নাকি সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না সোনাক্ষীর, এমন গুজবও বাতাসে ভেসে বেড়াচ্ছে। সালমানের বোন অর্পিতার বিয়েতে কিছু একটা নিয়ে ঝামেলা বেধেছিল দুজনের মধ্যে। আর এরপর থেকেই ‘ভাইজান’ সালমানের সঙ্গে আর আগের মতো যোগাযোগ নেই এই ‘দাবাং কন্যা’র। অনেকে ধারণা করছেন, এ কারণেই হয়তো প্রযোজক তাঁর পরবর্তী সিক্যুয়ালে সালমানের বিপরীতে অন্য কাউকে নেওয়ার কথা ভাবছেন। অবশ্য এ বিষয়ে এখন পর্যন্ত ছবি–সংশ্লিষ্ট কারও কাছ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বলিউড বাবল।