'ধুম ৪' এ-পরিণীতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া

যে কোনো সময় ঘোষণা আসছে ‘ধুম-৪’ এর। আর এই ছবিতে অভিনয়ের জন্যই না কি শরীর ঠিকঠাক করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া? সম্প্রতি ছিপছিপে শরীর নিয়ে জনসমক্ষে এসে বলিউডের বিনোদন জগতকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, ‘ধুম ৪’-এর নায়িকা হতে যাচ্ছেন তিনি।

ফিল্ম ফেয়ার ম্যাগাজিনের এক প্রতিবেদন বলছে, ‘যশরাজ ফিল্ম’-এর সিরিজ ‘ধুম’ এর চতুর্থ কিস্তিতে অভিনয় করতে যাচ্ছেন পরিণীতি। ঐশ্বরিয়া রাই বচ্চন, এশা দেওল, বিপাশা বসু ও ক্যাটরিনা কাইফের পর এবার পরিণীতি হতে যাচ্ছেন ‘ধুম’-এর পরের নায়িকা।

অন্য এক প্রতিবেদন থেকে জানা গেছে, ‘ধুম ৪ ’-এ অভিনয় করতে যাচ্ছেন ‘বাহুবলি’ ছবির নায়ক প্রভাস। একটি অতিথি চরিত্রে দেখা যাবে ঋত্বিক রোশনকে। নির্মাতা বিজয় কৃষ্ণ আচার্য শিগগির ছবিটির কাজ শুরু করবেন। এমনও শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চনও এই ছবিতে অভিনয় করবেন।

পরিণীতি চোপড়াকে শেষ দেখা গিয়েছিল আলী জাফর ও রণবীরর সিংয়ের সঙ্গে ‘কিল দিল’ ছবিতে। হিন্দুস্তান টাইমস