'ধুম ৪'-এ শাহরুখ?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খানে-খানে লড়াই হবে কী? হৃতিক রোশন বা জন আব্রাহামকেও তো রাখতে হবে বিবেচনায়। শাহরুখ খান কি ছাড়িয়ে যেতে পারবেন এঁদের? লড়াইটা জমতে পারে যশরাজের ময়দানে। ধুম ৪-এ দেখা যেতে পারে শাহরুখ খানকে।
জন্মদিনে ভালোই চমক দিলেন শাহরুখ। ধুম ৪-এ অভিনয় করার জন্য নাকি উদগ্রীব হয়ে আছেন তিনি। যশরাজ ফিল্ম থেকেই ডাকা হচ্ছে না তাঁকে! কথাটা তিনি মজা করে বললেও ভক্তরা তো আশায় বুক বেঁধেছে। নায়কের চেয়েও খলনায়ককে বড় করে তোলার জন্য ধুম সিরিজের সিনেমাগুলো বিখ্যাত। আর শাহরুখ খান বলিউডে জায়গা পাকা করেছেন খলচরিত্রে অভিনয় করেই। পরের ধুম-এ তাই শাহরুখকে দেখাটা হতে পারে দারুণ এক অভিজ্ঞতা।
যশরাজ ব্যানারে এখন ফ্যান ছবিটিতে অভিনয় করছেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া