ডিসেম্বরে শাহরুখ 'বামন হবেন': পরিচালক রাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

পরিচালক আনন্দ এল রাইয়ের পরবর্তী ছবিতে কাজ করছেন শাহরুখ খান। এই ছবিতে শাহরুখ একজন বামনের চরিত্রে অভিনয় করবেন। আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে ছবির শুটিং। নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোন ও পরিনীতি চোপড়ার নাম শোনা গেলেও এখনো চূড়ান্ত হয়নি কিছু। ঠিক হয়নি ছবির নামও।
আনন্দ এল রাই একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘এটা শুধু আমার জন্য নয়, আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ ছবি।’
রাই বলেন, ‘ডিসেম্বরে আমরা ছবির শুটিং শুরু করব। আর আগামী এক মাসের মধ্যেই নায়িকার নাম ঘোষণা করব।’
এখন রাই তাঁর প্রযোজিত ছবি ‘হ্যাপি ভাগ জায়েগি’ মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। রাই বলেন, তিনি প্রযোজনা বেশ উপভোগ করছেন। তাঁর কথায়, ‘আমি গল্প বলতে ভালোবাসি। কিন্তু আমি তাড়াতাড়ি ছবি বানাই না। সুতরাং অন্যদের গল্প বলায় আমি সাহায্য করব না কেন?’

‘হ্যাপি ভাগ জায়েগি’-তে অভিনয় করেছেন অভয় দেওল, ডিয়ানা পেন্টি, আলী ফজল ও জিমি শেরগিল। এই শুক্রবার ছবিটি মুক্তি পাবে। এনডিটিভি