'নার্ভাস' ইরফান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরফান খান
ইরফান খান

কয়েক বছর আগেও ইরফান খানের পক্ষে স্বপ্নেও ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে অভিনয় করার কথা ভাবা সম্ভব ছিল না। বলিউডের সবচেয়ে আকর্ষণীয় তারকার সঙ্গে অভিনয়ের কথা কীভাবে ভাববেন তিনি! কিন্তু জাজবা ছবিতে ইরফান খানের সঙ্গে সহ অভিনেতা হিসেবে আছেন অ্যাশ! আর তাতেই খুব নার্ভাস হয়ে গিয়েছিলেন হলিউড-বলিউডের এই শক্তিমান অভিনেতা।
দীপিকা পাডুকোণের সঙ্গে ‘পিকু’ ছবিতে অভিনয় করেছেন ইরফান। এরপরই জাজবা! হলিউডে অভিনয় করার অভিজ্ঞতাও যেন ইরফানকে ঠিক ততটা সাবলীল করেনি, যে অ্যাশের সঙ্গে অভিনয় করার সময় স্বাভাবিক অভিনয় প্রতিভা দেখিয়ে দেবেন। স্বীকার করেছেন ইরফান, অ্যাশের সঙ্গে অভিনয় করার সময় নার্ভাস না হয়ে কি উপায় আছে!
ইরফান খানের সংশয়, অস্বস্তির অবসান ঘটেছিল কিছুদিনের মধ্যেই। যখনই অ্যাশ সেটে এলেন, কথা বললেন, ব্যাস! সব সংশয় কেটে গেল ইরফানের। এত বড়ো একজন তারকার সঙ্গে অভিনয় করতে হচ্ছে, তাতে একটু তো বিচলিত হবেনই তিনি। কিন্তু তাঁর নার্ভাসনেস অবশ্য অন্য সবকিছুকে বরবাদ করে দেয়নি, এই যা রক্ষে! মিডডে।